হোম > বিশ্ব

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাধ্য করতেই এমন পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প উপায় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে আলোচনার সময় তিনি শুল্ক আরোপের বিষয়ে এ প্রস্তাব দেন।

একদিকে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করার চেষ্টা করছেন ট্রাম্প, অন্যদিকে, ইউক্রেনে হামলা তীব্রতর করেছে রাশিয়া।

এছাড়া, আলাদাভাবে ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সাথে ফোনে কথা বলার পরিকল্পনা করছেন।

সম্প্রতি ইউক্রেনের কিয়েভে রেকর্ড ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানিয়েছে যে, রুশ বাহিনী কমপক্ষে ৮১০টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া মঙ্গলবার, পূর্ব দনবাস অঞ্চলে রাশিয়ার বোমার আঘাতে ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা সবাই পেনশন সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পুরো পরিস্থিতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন।’ এসময় ক্রেমলিনের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেননি।

আরএ

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

জ্বালানি স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান: আরাগচি

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের তদন্তে ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’, আলোচনায় বাংলাদেশ কেন

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৫ বিমান ক্ষতিগ্রস্ত

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান

হরমুজ প্রণালিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি ট্রাম্পের

ফয়সালকে পালাতে সহায়তাকারী সাংমা জিজ্ঞাসাবাদে যা জানালেন

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি