হোম > বিশ্ব

আমেরিকার জন্য ‘আয়রন ডোম’ বানাতে আদেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার আকাশ প্রতিরক্ষার জন্য ইসরাইলের মতো ‘আয়রন ডোম’ ব্যবস্থা তৈরির পরিকল্পনার কথা নির্বাচনি প্রচারণায় জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক নির্বাহী আদেশের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই হাঁটলেন তিনি।

ট্রাম্প তার আদেশে আগামী ৬০ দিনের মধ্যে আমেরিকার ভূমিকে ব্যালাস্টিক, হাইপারসনিক ও অ্যাডভান্সড ক্রুজ মিসাইলের হামলা থেকে রক্ষার জন্য ‘পরবর্তী প্রজন্মের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা’ তৈরির জন্য ৬০ দিনের মধ্যে পরিকল্পনা উপস্থাপনে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এদিকে সোমবার মায়ামিতে রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমাদের অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নির্মাণ শুরু করতে হবে। এটি আমেরিকানদের রক্ষা করতে সক্ষম হবে।’

স্বল্পপাল্লার মিসাইল ঠেকাতে আয়রন ডোম খুবই কার্যকর হলেও এর কিছু দুর্বলতাও আছে, যা ট্রাম্প অবজ্ঞা করে যাচ্ছেন। এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার উপযুক্ত নয়। কিন্তু আমেরিকার জন্য প্রধান হুমকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২