হোম > বিশ্ব

বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিন্তু দূরে নয়

ভারতকে পাকিস্তানি নেতার হুমকি

আতিকুর রহমান নগরী

মুসলিম লীগ-এনের যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের যুব শাখার এক নেতা ভারতকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়োলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র এর জবাব দেবে।

কামরান সাঈদ উসমানি নামের ওই নেতা এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন।

ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লির যেকোনো পদক্ষেপ ইসলামাবাদকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে—এমন হুমকি দিয়ে উসমানি বলেন, ‘যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করে; তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়।’

উসমানির দাবি, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান বাংলাদেশের ওপর ভারতের ‘অখণ্ড ভারত আদর্শ’ চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে।

তিনি প্রস্তাব দিয়ে বলেন, “আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।”

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪