হোম > বিশ্ব

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শাহবাজ শরিফ

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তুরস্কের সাফল্যই পাকিস্তানের সাফল্য। শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয় বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতা আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, ‘তুরস্কের সফলতাই পাকিস্তানের সফলতা। পাকিস্তানের অগ্রগতিই তুরস্কের অগ্রগতি।’ তিনি বলেন, ইস্তাম্বুলে আসতে সব সময়ই তার ভালো লাগে। তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানান।

তুরস্কের বিখ্যাত কবি ইউনুস এমরের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি বলেন, ‘বন্ধুর জন্য হৃদয়ই সবচেয়ে ভালো ঘর।’ তার মতে, এই কথাটিই পাকিস্তান ও তুরস্কের সম্পর্ককে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে।

তিনি বলেন, পাকিস্তান ও তুরস্কের বন্ধুত্ব বহু শতাব্দীর ইতিহাস, অভিন্ন ধর্মীয় বিশ্বাস, পারস্পরিক ত্যাগ এবং ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

শাহবাজ শরিফ বলেন, কঠিন সময়ে যেমন—যুদ্ধ, ভূমিকম্প বা বন্যায় তুরস্ক সব সময় পাকিস্তানের পাশে থেকেছে। তিনি বলেন, ‘এ কারণেই আমরা বলি, পাকিস্তান ও তুরস্ক দুটি দেশ হলেও এক আত্মার দুটি হৃদয়।’

দুই নেতার মধ্যে খুবই ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে সহযোগিতা বাড়ছে। তারা দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনের উপায় নিয়েও আলোচনা করেছেন।

এছাড়া, জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দুই দেশই বিশ্বাস করে যে বিরোধ মেটাতে এবং বিশ্বে শান্তি বজায় রাখতে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সম্মানই সবচেয়ে কার্যকর পথ।

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্যও তিনি তুরস্ককে ধন্যবাদ জানান।

সবশেষে তিনি সুফি কবি রুমির একটি উক্তি তুলে ধরে বলেন, ‘প্রদীপ ভিন্ন হতে পারে, কিন্তু আলো এক।’ তার মতে, পাকিস্তান ও তুরস্কের মানুষ একই বিশ্বাস, মানবতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অটুট ভ্রাতৃত্বের আলোয় একসঙ্গে এগিয়ে চলেছে।

সূত্র: আনাদোলু

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স