একজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তাসনিমের তথ্যমতে, গায়েম হোসেইনি, যিনি আরিয়ান নামেও পরিচিত, তিনি জানুয়ারিতে ইস্পহানে গণবিক্ষোভ ও অস্থিতিশীলতায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ চলাকালে চার পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় দোষী সাব্যস্ত হন গায়েম।
তাসনিম জানায়, ‘সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, অস্ত্র প্রদর্শন এবং ভয় ও আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তাহীনতা ও ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
সূত্র: আল জাজিরা
আরএ