নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার কানাডার ২৪ জন নাগরিক নিখোঁজ আছেন বলে কানাডার পর্যটন কর্তৃপক্ষ। এদিকে বন্যার পর দেশটিকে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, ‘নেপালকে সহায়তা দিতে কানাডা প্রস্তুত।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্নি বলেন, নেপালের ভোতেকোশি নদীর তীরে আকস্মিক বন্যার ঘটনা ‘একেবারেই ভয়াবহ’।
তিনি বলেন, দুর্যোগে বিপদে পড়া মানুষ, স্বজন হারানো পরিবার এবং যারা এখনও প্রিয়জনদের বিষয়ে কোনো খবরের অপেক্ষায় রয়েছেন, তাদের কথা কানাডীয়রা ভাবছেন।
এ ছাড়া ওই অঞ্চলে অবস্থানরত কানাডীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব নিজেদের উপস্থিতি নিবন্ধনের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে নেপালের একটি পর্যটন বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, বন্যার পর দেশটিতে ২৪ জন কানাডীয় নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নেপালে বন্যার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, ডব্লিউএইচও প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসামগ্রী সংগ্রহ ও দুর্গত এলাকায় পাঠিয়েছে। উদ্ধারকারীদের ‘নিঃস্বার্থ’ কাজের জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
এর আগে ডব্লিউএইচও জানিয়েছিল, তারা নেপালে ওষুধ ও বহুমুখী তাঁবু সরবরাহ করছে। পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি পর্যবেক্ষণ, রোগের নজরদারি জোরদার এবং দুর্গত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি।