হোম > বিশ্ব

শাদে প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ শাদের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র হামলাকারী। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষে নিহত হয়েছেন ১৯ জন। গত বুধবার দেশটির রাজধানী এনজামেনায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শাদের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের মুখপাত্র আবদেরামান কৌলামল্লাহ বলেছেন, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় প্রেসিডেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করে ২৪ জনের একটি সশস্ত্র দল। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ১৮ জন। আহত হয়েছেন ছয়জন। নিহতরা সবাই কমান্ডো ইউনিটের সদস্য। এছাড়া বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন তিনজন, যাদের একজনের অবস্থা গুরুতর।

হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্য বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। গোষ্ঠীটি দীঘদিন ধরে ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজারের সঙ্গে সীমান্তবর্তী লেক শাদ অঞ্চলে তাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়েছে যাচ্ছে।

হামলার পরপরই প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং বিভিন্ন রাস্তায় ট্যাংক টহল শুরু হয়। অবরুদ্ধ শাদে সামরিক শাসন চলছে। দেশটিতে বোকো হারাম নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে।

এদিকে হামলা ও সংঘর্ষ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে শাদের প্রেসিডেন্ট মাহামাত ইদরিস ডেবি ইতনো এবং অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার এই সফরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২