হোম > বিশ্ব

ঘুম থেকে তুলে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে চার বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করা হয় বলে জানিয়েছে শিশুটির পরিবার। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

হুগলি গ্রামীণ পুলিশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বানজারা সম্প্রদায়ের ওই শিশুটি তারকেশ্বরের রেলওয়ে শেডে খাটে মশারির নিচে দাদির সঙ্গে ঘুমাচ্ছিল।

পরিবারের দাবি, অপহণকারী শিশুটিকে মশারি কেটে নিয়ে যায়।

পরের দিন বিকেলে তারকেশ্বর রেলওয়ে হাই ড্রেনের কাছে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

শিশুটির দাদি বলেন, ‘সে আমার সাথে ঘুমাচ্ছিল। ভোর ৪টার দিকে কেউ তাকে তুলে নিয়ে গেছে মনে হয়। কখন তাকে তুলে নিয়ে গেছে তা আমি বুঝতেও পারিনি। আমি জানি না কারা তাকে নিয়ে গেছে। তারা মশারি কেটে নিয়ে গেছে। পরে তাকে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায়।’

কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন, ‘আমরা রাস্তায় থাকি কারণ তারা (প্রশাসন) আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। আমরা কোথায় যাব? আমাদের কোনো বাড়ি নেই।’

ইতোমধ্যে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের (পকসো) অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির