হোম > বিশ্ব

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকার প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ বিক্ষোভ সমাবেশ হয়। হামলা অব্যাহত রাখায় এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়ায় ইসরাইলের নিন্দা জানান তারা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিক্ষোভকারীরা স্টকহোমের মধ্যভাগে ওডেনপ্ল্যান স্কয়ারে জড়ো হন। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তারা। হামলা অব্যাহত রাখায় এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়ায় ইসরাইলের নিন্দা জানান বিক্ষোভকারীরা।

ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’ এবং ‘গণহত্যাকে না বলুন’ লেখা প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা ইসরাইলের ওপর ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানায়।

সমাবেশে অংশগ্রহণকারী একজন ইহুদি কর্মী ড্রর ফেইলার বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির কথা বলা হলেও, পরিস্থিতি ভিন্ন।

তিনি বলেন, ‘গাজায় প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে জাতিগত নির্মূল অভিযান অব্যাহত রয়েছে।’

ফেইলার আরো বলেন যে পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের ওপর ইহুদী বসতি স্থাপনকারীদের আক্রমণ বন্ধ করতেই শুধু ব্যর্থ হচ্ছে হচ্ছে তাই নয়, বরং তারা নিজেরাও এরসঙ্গে জড়িত।

তিনি বলেন, ‘আমাদের সরকার অস্ত্র কেনাবেচা অব্যাহত রেখেছে। তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরাইলকে সমর্থন করে চলেছে... এটা অগ্রহণযোগ্য।’

আরএ

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র