হোম > বিশ্ব

সুদানে শরণার্থী শিবিরে ড্রোন হামলায় নিহত ৬০

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

সুদানের পশ্চিমাঞ্চলীয় এল-ফাশার শহরে বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন ও আর্টিলারি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন। স্থানীয় নাগরিক এবং কর্মীদের সমন্বয়ে গঠিত এল-ফাশেরের প্রতিরোধ কমিটি জানিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালায়। খবর বিবিসির।

আরএসএফ একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত দার আল-আরকাম ক্যাম্পে দুটি ড্রোন হামলা এবং আটটি কামানের গোলা নিক্ষেপ করে। তবে আরএসএফ এই হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে. ‘শিশু, নারী ও বয়স্কদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এবং অনেকে পুড়ে মারা গেছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকের মরদেহ আগুনে পুড়ে শনাক্ত করার অযোগ্য হয়ে গেছে। হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে লাশ উদ্ধার বাড়ছে বলে জানায় প্রতিরোধ কমিটি।

স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) সংঘটিত এ হামলায় আরো বহু মানুষ আহত হয়।

এল-ফাশার উত্তর দারফুর প্রদেশের রাজধানী এবং দারফুর অঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সবশেষ প্রধান শহর। গত ১৮ মাস ধরে আরএসএফ শহরটি অবরুদ্ধ করে রেখেছে। শহরটি দখলে আনতে আরএসএফের হামলা দিন দিন আরো তীব্র হচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, সুদানে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে দেশটির প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এল-ফাশার এখন ‘খোলা আকাশের নিচে কবরস্থানে পরিণত হয়েছে। শহরটিতে আটকা পড়ে থাকা প্রায় চার লাখ মানুষের খাবার ও ওষুধ প্রায় শেষ হয়ে গেছে। কেউ কেউ পশুর খাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। তবে পশুখাদ্যের মূল্যও এখন অত্যধিক। বন্ধ হয়ে গেছে, অধিকাংশ ত্রাণকেন্দ্র।

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪