হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে হতাহতের এই তথ্য সামনে এসেছে। খবর আল জাজিরার।

সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। এছাড়া লেবাননে নিহত হয়েছেন ৭৭৩ জন।

অন্যদিকে ইসরাইলে নিহত হয়েছেন ১৪ জন। উপসাগরীয় কয়েকটি দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ছয়জন, বাহরাইনে দুইজন, সৌদি আরবে দুইজন, কুয়েতে ছয়জন এবং ওমানে তিনজন নিহত হয়েছেন।

এ ছাড়া অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি ইরাকে নিহতের সংখ্যা ২৬ জন।

২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়, যার প্রভাব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশে ছড়িয়ে পড়ে।

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের