হোম > বিশ্ব

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একাধিক পোস্টে ট্রাম্প এই নতুন শুল্কের ঘোষণা দেন। ইউরোপ ও মেক্সিকোর সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

এর আগে সপ্তাহজুড়ে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে কপার বা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।

২৭ সদস্য রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন ব্লক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দীর্ঘ আলোচনা শেষে ইইউ শূন্য-শুল্কে শিল্পপণ্য বিনিময়ের মতো একটি বিস্তৃত চুক্তির আশা করছিল। কিন্তু আলোচনার জটিলতা ও অগ্রগতির অভাবে এখন অন্তর্বর্তীকালীন চুক্তির দিকেই ঝুঁকছে ইউরোপ।

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ