হোম > বিশ্ব

ফুরিয়ে যাচ্ছে অস্ত্রভান্ডার, উৎপাদন ৪ গুণ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে উন্নত অস্ত্রের উৎপাদন চার গুণ বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো । শুক্রবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস স্লিং ও প্যাট্রিয়ট ব্যাটারিকে একসঙ্গে চাপে ফেলে দেওয়ার উদ্দেশ্যে ক্রমাগত হামলা করে যাচ্ছে ইরান। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দীর্ঘ মেয়াদে টিকবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে দারুণ একটি বৈঠক করেছি।’

তিনি আরো বলেন, ‘কোম্পানিগুলো ‘এক্সকুইজিট ক্লাস’ অস্ত্রের উৎপাদন চার গুণ বাড়াতে সম্মত হয়েছে, কারণ আমরা যত দ্রুত সম্ভব সর্বোচ্চ পরিমাণে এসব অস্ত্র উৎপাদনের লক্ষ্যে পৌঁছাতে চাই।’

ট্রাম্প জানান, এই উৎপাদন বৃদ্ধির কাজ বৈঠকের তিন মাস আগেই শুরু হয়েছে।

বৈঠকে কয়েকটি বড় প্রতিরক্ষা কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বে সিস্টেমস, বোয়িং, হানিওয়েল অ্যারোস্পেস, এল৩ হ্যারিস মিসাইল সলিশনস, লকহিড মার্টিন, নর্থরপ গ্রাম্মান এবং রেথিয়নের প্রধান নির্বাহীরা বৈঠকে অংশ নেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০