হোম > বিশ্ব

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন ৪ নভোচারী

আমার দেশ অনলাইন

দীর্ঘ ৩৪ ঘণ্টার এক রোমাঞ্চকর যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন চার সদস্যের এক নতুন নভোচারী দল। স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রওনা দিয়েছিলেন তারা। তাদের বহনকারী মহাকাশযানটি শনিবার সফলভাবে স্টেশনে অবতরণ করে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই অভিযানে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী জেসিকা মেয়ার, জ্যাক হ্যাথাওয়ে, ফরাসি নভোচারী সোফি অ্যাডেনো এবং রুশ মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভ। তারা আগামী কয়েক মাস সেখানে অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা চালাবেন।

দীর্ঘ ৩৪ ঘণ্টার এক রোমাঞ্চকর যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন চার সদস্যের এক নতুন নভোচারী দল। স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রওনা দিয়েছিলেন তারা। তাদের বহনকারী মহাকাশযানটি শনিবার সফলভাবে স্টেশনে অবতরণ করে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই অভিযানে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী জেসিকা মেয়ার, জ্যাক হ্যাথাওয়ে, ফরাসি নভোচারী সোফি অ্যাডেনো এবং রুশ মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভ। তারা আগামী কয়েক মাস সেখানে অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা চালাবেন।

মহাকাশ স্টেশনে পৌঁছে জেসিকা মেয়ার বলেন, ‘আমরা মহাকাশে মানুষের ২৫ বছরেরও বেশি সময়ের নিরবচ্ছিন্ন উপস্থিতির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখান থেকে পৃথিবীর দিকে তাকালে মনে হয়, একে অপরের সহযোগিতা শুধু সম্ভবই নয় বরং অপরিহার্য। এখানে কোনো সীমানা নেই, আশা সবার জন্য সমান।’

উল্লেখ্য, গত জানুয়ারিতে এক ‘মেডিক্যাল ইমারজেন্সি’ বা চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে ‘ক্রু-১১’ দলের সদস্যরা নির্ধারিত সময়ের এক মাস আগেই পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হন। মহাকাশ স্টেশনের ইতিহাসে সেটিই ছিল প্রথম জরুরি চিকিৎসা জনিত প্রত্যাবর্তন। তাদের শূন্যস্থান পূরণ করতেই ‘ক্রু-১২’-এর এই যাত্রা। তবে আগের দলের সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি নাসা।

বর্তমানে পৃথিবী থেকে ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) উচ্চতায় অবস্থান করা এই স্টেশনে এতদিন মাত্র তিনজন ক্রু কাজ চালিয়ে নিচ্ছিলেন। নতুন চারজন যোগ দেওয়ায় স্টেশনে আবার কর্মচাঞ্চল্য ফিরবে।

আট মাসের এই মিশনে নভোচারীরা মানবদেহের ওপর মাইক্রোগ্রাভিটি বা অতিসামান্য অভিকর্ষজ বলের প্রভাব নিয়ে অসংখ্য পরীক্ষা-নরিক্ষা করবেন। অভিযানের কমান্ডারের দায়িত্বে থাকা জেসিকা মেয়ার পেশায় একজন সামুদ্রিক জীববিজ্ঞানী।

অন্যদিকে, সোফি অ্যাডেনো দ্বিতীয় ফরাসি নারী হিসেবে মহাকাশ জয়ের গৌরব অর্জন করলেন। তিনি মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে নভোচারীদের নিজেদের মেডিকেল আল্ট্রাসাউন্ড করার পদ্ধতি পরীক্ষা করবেন। 

অ্যাডেনো বলেন, ‘সীমানা ছাড়িয়ে যাওয়া এই অবিশ্বাস্য অভিযানে ফ্রান্স ও ইউরোপকে সঙ্গে নিয়ে আমি গর্বিত।’

ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমাবিশ্ব ও রাশিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটলেও আইএসএস ছিল সহযোগিতার এক বিরল ক্ষেত্র। তবে এর রেশ এখানেও কিছুটা লেগেছে। গত নভেম্বরে রুশ মহাকাশচারী ওলেগ আর্তেমিয়েভকে হঠাৎ করেই এই মিশন থেকে সরিয়ে দেওয়া হয়। 

রাশিয়ার স্বাধীন গণমাধ্যমগুলোর দাবি, স্পেসএক্সের কেন্দ্রে প্রশিক্ষণের সময় তিনি মোবাইল ফোনে গোপন ছবি ও তথ্য পাচার করছিলেন। 

তবে রুশ মহাকাশ সংস্থা ‘রসকসমস’ জানিয়েছে, তাকে অন্য কাজে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ আন্দ্রেই ফেদিয়ায়েভ, যিনি ২০২৩ সালে ক্রু-৬ দলের অংশ ছিলেন।

ফুটবল মাঠের সমান বিশাল এই মহাকাশ স্টেশনটি ২০৩০ সালে প্রশান্ত মহাসাগরের একটি নির্জন স্থানে বিধ্বস্ত করে এর কার্যক্রম সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে নাসার। ফলে বর্তমান ক্রু-১২ দল হতে যাচ্ছে এই স্টেশনে বসবাসকারী শেষ কয়েকটি দলের অন্যতম।

সূত্র: বিএসএস

মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে 'সার্কাস' বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতিতে একমত ট্রাম্প–নেতানিয়াহু

বিরোধী নেতাকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার

ট্রাম্প ইস্যুতে ইউরোপকে আশ্বস্ত করলেন ডেমোক্র্যাট নেতারা

মিয়ানমারের জান্তার ওপর চাপ বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে আইন পাস

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

এবার স্টারলিংককে লাইসেন্স দিল ভিয়েতনাম

শান্তি আলোচনায় ইউক্রেনকে ছাড় দিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

রাশিয়ার বিরোধী নেতাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে: যুক্তরাজ্য

জার্মানির সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিতে চায় চীন