হোম > বিশ্ব

মরক্কোয় জেনজি বিক্ষোভ, সহিংসতায় নিহত ২

আতিকুর রহমান নগরী

ব্যাপক সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন মরক্কোর তরুণরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ইনস্টাগ্রাম এবং ডিসকর্ডের মাধ্যমে মরক্কো ইয়ুথ ভয়েস এবং জেনজেড ২১২-এর মতো বেনামি যুব নেটওয়ার্ক আয়োজিত এ বিক্ষোভ শনিবার থেকে তীব্র আকার ধারণ করেছে।

সরকার যখন ২০৩০ ফিফা বিশ্বকাপ সামনে রেখে অবকাঠামো তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে, তখন বেকারত্ব, দুর্বল জনসেবা এবং একটি হাসপাতালে নারীদের মৃত্যু তরুণদের হতাশা আরো বাড়িয়ে তুলেছে। বুধবার বিক্ষোভ চলাকালে লেকলিয়া শহরে একটি পুলিশ স্টেশনে বিক্ষোভকারীরা ছুরি নিয়ে হামলা চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়, তিন শতাধিক মানুষ আহত হয়।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের