হোম > বিশ্ব

গাজা টানেলে ইসরাইলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য

আতিকুর রহমান নগরী

ছবি: আল-আরাবিয়া।

দক্ষিণ গাজার রাফার নিচে সুড়ঙ্গে থাকা প্রায় ৪০ জন হামাস সদস্যকে হত্যা করেছে ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী স্থানীয় গণমাধ্যমে এমনটি দাবি করেছে।

সৌদি-আরব ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইল ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে প্রায় ২০০ জন হামাস সদস্য এসব সুড়ঙ্গে আটকা ছিল। কিছু সদস্য বেরিয়ে এসে লড়াইয়ে নিহত হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে। হামাস আনুষ্ঠানিকভাবে আটকা থাকা বা নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

মধ্যস্থতাকারীরা চেষ্টা করছিলেন, হামাস সদস্যরা অস্ত্র সমর্পণ করলে তাদের গাজার অন্য এলাকায় যাতায়াতের সুযোগ দেওয়ার বিষয়ে। তবে আলোচনা ব্যর্থ হয়।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে কয়েকজন স্থানীয় কমান্ডার এবং নির্বাসিত নেতা গাজী হামাদের ছেলে রয়েছে। হামাসের কিছু সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর কথা স্বীকার করেছে।

গাজায় হামাসের মুখপাত্র ইসরাইলের এমন দাবি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইরান যুদ্ধ সম্পর্কে সবশেষ যে চার তথ্য জানা প্রয়োজন

যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমালোচনা করে যে দুই পরামর্শ দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধে কোন দেশে কত প্রাণ ঝরল?

ফ্রান্স ‘খুবই অসহায়ক’ অভিযোগ ট্রাম্পের

পরাশক্তি হওয়ার পরও কেন ইরান যুদ্ধ শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ইরানের সরকার ও সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে হাজারো মানুষের মিছিল

ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে যা বলল ইতালি

এক দিনেই আমেরিকান সাম্রাজ্যের পতন!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলে ১১ জন আহত

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান