হোম > বিশ্ব

পাকিস্তান-ভারত যুদ্ধে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না: আসিম মুনির

আতিকুর রহমান নগরী

ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, পাকিস্তান-ভারত যুদ্ধ নিঃসন্দেহে দ্বিপক্ষীয়। এতে তৃতীয় কোন পক্ষের অংশগ্রহণ ছিল না। গত মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধে তৃতীয় পক্ষের সম্পৃক্ত থাকার বিষয়ে ভারতের ধারণা প্রত্যাখ্যান করে তিনি এসব কথা বলেছেন। খবর এক্সপ্রেস ট্রেবিউনের।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে কর্পস কমান্ডারদের সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন সেনাপ্রধান আসিম।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘দ্বিপক্ষীয় সামরিক সংঘাতে তৃতীয় পক্ষকে জড়ানো অসৎ উদ্দেশ্যকে প্রতিফলিত করে।’ ভারতীয় আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা এবং হিন্দুত্ববাদী উগ্রবাদের মোহভঙ্গ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত-পাকিস্তান যুদ্ধে চীনের ভূমিকার কথা উল্লেখ করে ভারতীয় উপ সেনাপ্রধান গত সপ্তাহে দাবি করেছিলেন যে, দিল্লিকে দ্বিমুখী পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তবে, ফিল্ড মার্শাল আসিম তার বক্তব্য প্রত্যাখ্যান করেন।

পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, চীনের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা থাকতে পারে। তবে তা পাকিস্তানের নিজস্ব পরিকল্পনা এবং দেশীয় প্রযুক্তি ভারতকে পরাজিত করতে সাহায্য করেছে। চীনের দিকে আঙুল তোলার নয়াদিল্লির প্রচেষ্টাকে পশ্চিমাদের সহানুভূতি এবং সমর্থন অর্জনের একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করছে ইসলামাবাদ।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান পাকিস্তানের সক্রিয় এবং সফল কূটনৈতিক পদক্ষেপের বিবরণ দিয়েছেন। যার মধ্যে রয়েছে ইরান, তুরস্ক, আজারবাইজান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সফর, যেখানে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ছিলেন।

আরএ

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত