হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১০

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়া সীমান্তের কাছের একটি এলাকায় এ হামলা চালানো হয়। শনিবারও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যরাতের কিছুক্ষণ আগে ব্রিটালের উপকণ্ঠে অবস্থিত পার্বত্য নবি স্রেজ এলাকায় ইসরাইল পাঁচটি বিমান হামলা চালায়। হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এই এলাকা হামলা থেকে রক্ষা পেয়েছিল।

দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে থাকা বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠের একটি ভবনে এবং পরে শহরের ভেতরে আরেকটি ভবনে হামলা চালানো হয়, যার ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। ইসরাইলি হামলায় ছয়জন উদ্ধারকর্মী ও এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টায়ার শহরের নিকটবর্তী দেইর কানুন আল-নাহর গ্রামে এক হামলায় রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের দুইজন উদ্ধারকর্মী এবং একজন সিরীয় বালিকাসহ ছয়জন নিহত হয়েছেন।

সূত্র: আরব নিউজ

আরএ

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার