হোম > বিশ্ব

সাইপ্রাসে সামরিক ঘাঁটিতে হামলার সমালোচনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ইরান উপসাগরীয় দেশগুলো এবং অন্য যেসব দেশের ওপর হামলা করেছে, সেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত ছিল না। বিবিসিকে তিনি বলেন, ‘এটি ইরানি শাসন ব্যবস্থার অযাচিত ও বেপরোয়া কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।’

একইসাথে যুক্তরাজ্য ইরানে হামলায় জড়িত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, যদিও ব্রিটিশ বিমানগুলো ইরানের ওপর হামলা করেনি, তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত রাতে বলেছেন, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্রের স্থাপনাগুলোতে ‘প্রতিরক্ষামূলক’ হামলা করার অনুমতি দেবে।

কুপারকে প্রশ্ন করা হয়, আক্রোতিরি ঘাঁটিতে হামলা কোথা থেকে বা কারা করেছে?

তিনি জানান, তার কাছে সম্পূর্ণ তথ্য নেই, তবে মন্ত্রণালয় যত তাড়াতাড়ি সম্ভব আরো বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

কলকাতার রেড রোডে মোদির যোগব্যায়াম ঘিরে সমতার বিতর্ক

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিন ব্যাংক হিসাব ফ্রিজ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধে ইরান জয়ী, মনে করে ৯২ শতাংশ ইসরাইলি

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

‘গাজার যুদ্ধবিরতি’ ফিলিস্তিনিদের নয়, ইসরাইলের নিরাপত্তার স্বার্থে কার্যকর: বিশ্লেষণ

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই