হোম > বিশ্ব

হামাসকে অস্ত্রসমর্পণ করতে বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

হামাসকে অস্ত্র সমর্পণ করতে বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত এক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। খবর মিডল ইস্ট আইয়ের

তিনি বলেন, যুদ্ধবিরতি হলে এক বছরের মধ্যে তিনি ফিলিস্তিনে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন দেবেন। তবে নতুন শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

সম্মেলনে আব্বাস যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন, ‘আমাদের গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে, জিম্মিদের মুক্ত করতে হবে।’

যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদেরকে এই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি মিশর, কাতার, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরোধিতার প্রশংসা করেন।

ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্ক সরাসরি যোগ দিতে পারেননি তিনি। তাই অধিবেশনে ভাষণ দেন ভিডিও বার্তায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের এই সম্মেলনটি আয়োজন করা হয়। সম্মেলনে ফিলিস্তিনের পূর্ণ স্বীকৃতি এবং ইসরাইলের দখলদারিত্বের অবসানের দাবি প্রাধান্য পায়।

আরএ

ট্রাম্পের ‘ঐতিহাসিক’ তেল চুক্তিতে কী পেল ভেনেজুয়েলা

ইরানের হামলার জবাবে তিন তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা