হোম > বিশ্ব

বোমা বোমাতঙ্ক: দিল্লিগামী মার্কিন ফ্লাইটের রোমে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক থেকে দিল্লির উদ্দেশে উড়াল দেয়া আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২) বোমা হামলার হুমকি দেওয়ায় ফ্লাইটটি রোমে জরুরি অবতরণ করে।

আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার গতকাল রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

রোম বিমানবন্দর থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে।

সূত্র: এনডিটিভি

হরমুজ দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

আফ্রিকায় ভুট্টার দাপটে হারিয়ে যাচ্ছে পুষ্টিকর ঐতিহ্যবাহী ফসল

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

রাশিয়ার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায় শক্তিশালী সাইবার হামলা

বাব আল-মান্দেবে তীব্র সংঘর্ষ, সাত হুথি সদস্য নিহতের দাবি ইয়েমেন সরকারের

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি

কেফিয়েহ পরে আবেগঘন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দিলেন ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

আবারো বিদ্যুৎহীন কিউবা, অন্ধকারে লাখো মানুষ

একের পর এক ৯ নারীর লাশ, একই কায়দায় হত্যা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান