হোম > বিশ্ব

মায়ানমার-ভারত সীমান্তে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

মায়ানমার ও ভারত সীমান্তে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১১টা ২৬ মিনিটে মায়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইক শহরের কাছে অনুভূত হয়। এর ভূকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম রাজ্যের রাজধানী আইজল শহরেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মাওলাইক শহরটি মায়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যা ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের সীমান্তের কাছাকাছি। অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ বলে পরিচিত।

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধস, ১৪ শিশু নিহত