হোম > বিশ্ব

মোসাদকে তথ্য পাচারের অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড

আমার দেশ অনলাইন

“ইসরাইলি গুপ্তচর” হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি দেশটির “স্পর্শকাতর স্থাপনা” সংক্রান্ত তথ্য ও ছবি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরাইলি নিরাপত্তা সংস্থা, যখন তিনি গ্রুপ ট্যুরের একটি অনলাইন বিজ্ঞাপনে ক্লিক করেছিলেন।

একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। ছয়টি ইউরোপীয় দেশ এবং তেল আবিবে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০