হোম > বিশ্ব

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ১০ জন নিহত হয়েছে। পরে পুলিশ বন্দুকধারীকে আটক করতে গেলে তিনি আত্মহত্যা করেন।

বুধবার দেশটির সেটিনেজ শহরে তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটান ৪৫ বছর বয়সি আলেকজান্ডার মারটিনোভিক। পরে বৃহস্পতিবার সকালে তাকে আটকের জন্য পুলিশ তার বাড়ি ঘেরাও করলে তিনি নিজের ওপর গুলি চালান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশের প্রধান লাজার সেপানোভিক সাংবাদিকদের বলেন, ‘পুলিশ সেটিনেজের কাছে সন্দেহভাজনের বাড়িটিকে ঘিরে ফেলে। এ সময় পুলিশ তার বন্দুক মাটিতে রাখতে বললে মাটিতে রাখার পরিবর্তে তিনি নিজের মাথায় গুলি করেন।’

তিনি আরও বলেন, ‘তাকে একটা চিকিৎসাসেবা কেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এরই মধ্যে তিনি মারা যান।’

স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিক সাংবাদিকদের বলেন, বুধবার শহরের এক রেস্টুরেন্টে ওই বন্দুকধারী গুলি শুরু করেন। বন্দুক হামলায় রেস্তোরাঁর মালিক এবং তার ১০ ও ১৩ বছর বয়সি দুই শিশু নিহত হন।

বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদেরও হত্যা করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ হামলায় গুরুতর আহত চারজন দেশটির রাজধানী পদগোরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটির প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু নিশ্চিত করে বলেন, ‘এই গণহত্যা আমাদের দেশকে শোকের কালো চাদরে ঢেকে দিয়েছে।’

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২