হোম > বিশ্ব

চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি পণ্যবাহী জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে একথা জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। জাহাজটিতে অস্ত্র তৈরির উপকরণের চালান ছিল। সেগুলো জব্দ করেছে মার্কিন বাহিনী। ইরান বা চীন কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নভেম্বরে এই অভিযান চালানো হয়। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড বিষয়টি নিশ্চিত করেনি। একজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মার্কিন বাহিনী জাহাজ থেকে অস্ত্র তৈরির উপকরণ জব্দ করেছে। তবে একজন কর্মকর্তা জানিয়েছেন, জব্দ করা সরঞ্জামগুলো সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।

শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূরে মার্কিন সামরিক বাহিনী জাহাজটিতে উঠে পড়েন। বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন বাহিনী চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে অভিযান চালালো।

ইরান এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় রয়েছে। ইরান বা চীন কেউই তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বেইজিং নিয়মিতভাবে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিহিত করে আসছে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরানকে সহায়তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের সতর্কতা

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর

মক্কা চুক্তির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার সামরিক প্রধানদের

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে বিশ্ববাজারে কতটা বাড়বে জ্বালানির দাম

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত

ইরানে ঢুকতে পারবেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকেরা

হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

মার্কিন চাপে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল ইরাক

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার