হোম > বিশ্ব

মার্কিন জাল নথি তৈরির চক্র শনাক্ত, ওয়েবসাইড জব্দ

আতিকুর রহমান নগরী

​যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও সোশ্যাল সিকিউরিটি কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই ব্যক্তি অনলাইনে অবৈধ মার্কেটপ্লেস তৈরি করে এসব জাল নথির ডিজিটাল টেমপ্লেট বিক্রি করে আসছিলেন।

​রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় এফবিআই এই তথ্য নিশ্চিত করে ।

এই অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাকে সরাসরি সহযোগিতা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এফবিআই জানায়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক এমন কিছু অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করতেন যেখানে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও সোশ্যাল সিকিউরিটি কার্ডের মতো অতি সংবেদনশীল নথির হুবহু ‘ডিজিটাল টেমপ্লেট’ পাওয়া যেত। এসব টেমপ্লেট ব্যবহার করে যে কেউ সহজেই ভুয়া পরিচয়পত্র তৈরি করতে সক্ষম হতো, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

​যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টের জারি করা পরোয়ানা অনুযায়ী, অপরাধের কাজে ব্যবহৃত সংশ্লিষ্ট ডোমেইন বা ওয়েবসাইটগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে ওই সাইটগুলোতে প্রবেশ করলে এফবিআই, মার্কিন বিচার বিভাগ এবং বাংলাদেশের সিটিটিসি-র লোগো সম্বলিত একটি বিশেষ নোটিশ দেখা যাচ্ছে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে, ১৮ ইউ.এস.সি. (U.S.C.) ধারার অধীনে মার্কিন এবং বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এই ডোমেইনগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

​তবে অভিযুক্ত বাংলাদেশী নাগরিকের পরিচয় বা তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত অনেকে

বৈঠকের আগে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চুক্তি না করলে কঠিন পরিণতি’

পরমাণু ইস্যুতে আজ যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক

যুক্তরাষ্ট্রে হাইস্কুল আইস হকি ম্যাচে বন্দুক হামলা, নিহত ২

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক মহড়া শুরু

বিশ্বমঞ্চে চীনা নববর্ষ: প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন

মালয়েশিয়ায় ২২৬ অবৈধ প্রবাসী গ্রেপ্তার, ২২২ জন বাংলাদেশি

যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তেহরানকে সহায়তা করবে আফগানিস্তান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী