হোম > বিশ্ব

ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি জেট ভূপাতিত হয়েছে, মনে করেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধে ৫টি জেট ভূপাতিত করা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউজে কিছু রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, কিংবা কার কতটা জেট ভূপাতিত করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে

প্রতিবেদনে ট্রাম্পের বরাত দিয়ে বলা হয়েছে, ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক মারাত্মক হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে পাঁচটি পর্যন্ত জেট ভূপাতিত করা হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হয়।

‘আমি যে বিষয়টি নিয়ে খুব গর্বিত তা হলো- আমরা অনেক যুদ্ধ বন্ধ করেছি। অনেক যুদ্ধ। এবং এগুলো ছিল গুরুতর, গুরুতর যুদ্ধ, বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা দেখেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ করছিল, বিমানগুলোতে আকাশ থেকে গুলি করা হচ্ছিল। পাঁচ, পাঁচ, চার বা পাঁচটি, কিন্তু আমার মনে হয় আসলে পাঁচটি জেট ভূপাতিত করা হয়েছে।’ তবে ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কথা বলার সময় আর বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প আরও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল, তাই না?.....এই দুটি গুরুতর পারমাণবিক শক্তিধর দেশ এবং তারা একে অপরকে আঘাত করছিল। এটি যুদ্ধের একটি নতুন রূপ বলে মনে হচ্ছে।’

এ সময় তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে বলেন, আপনারা সম্প্রতি এটি দেখেছেন, ইরানে আমরা কী করেছি, আমরা তাদের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু