হোম > বিশ্ব

হামলার ৪৪তম ধাপ শুরু করেছে ইরান

আমার দেশ অনলাইন

‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইল-নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসমাইল হানিয়াসহ অন্যরা।

বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের ২৩তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরাইল-নিয়ন্ত্রিত শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে হাইফা ও হাদেরা।

আইআরজিসির দাবি, এই অভিযানে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের স্থাপনাও রয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল