হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যে শর্ত দিলো উত্তর কোরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

আলোচনায় বসতে হলে পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে কোনো চাপ দেয়া যাবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপস করা হবে না। খবর আল জাজিরার।

রোববার পিয়ংইয়ংয়ে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এক ভাষণে কিম জং উন বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের অযৌক্তিক দাবি ত্যাগ করে, বাস্তবতাকে মেনে নয় এবং সত্যিকার অর্থেই শান্তি চায়, তাহলে আমাদের ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় না বসার কোনো কারণ নেই।’

কিম আরো বলেন যে, নিষেধাজ্ঞাগুলো তার দেশকে আরো শক্তিশালী করে তুলেছে।

তিনি জানান, ‘নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপস হবে না।’

প্রায় ২০ বছর আগে পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার এখনো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মধুর স্মৃতি রয়েছে।’

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার তার সাথে কিমের দেখা হয়।

এরআগে গত আগস্টে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার নেতা লি জে-মিয়ংয়ের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘তার সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন।’

আরএ

সৌদির বিমানঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

লেবাননে হাসপাতালে ইসরাইলি হামলা, চিকিৎসাকর্মীসহ নিহত ১২

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ: নাইম কাসেম

ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারে, মার্কিন শেয়ারবাজারে বড় পতন

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা ভুল: জার্মানি

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ১০,০০০ ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন যুক্তরাষ্ট্রের

মোজতবা খামেনির তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ২,২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

রেজা পাহলভির সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কির