হোম > বিশ্ব

এবার বাব আল-মানদেব প্রণালি নিয়ে ইরানের স্পিকারের হুমকি

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এবার মধ্যপ্রাচ্যের আরেকটি নৌচলাচলের সংকীর্ণ পথ বাব-আল-মানদেব প্রণালি নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বাব-আল-মানদেব হলো লোহিত সাগর ও সুয়েজ খালের দক্ষিণের প্রবেশপথ, যা ভূমধ্যসাগরে প্রবেশের সুযোগ করে দেয়।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘বিশ্বব্যাপী তেল, এলএনজি, গম, চাল ও সারের চালানের কত অংশ বাব-আল-মানদেব প্রণালি দিয়ে যাতায়াত করে?’

তিনি আরো লেখেন, ‘কোন দেশ এবং কোম্পানিগুলো এই প্রণালি দিয়ে সর্বোচ্চ পরিমাণে পণ্য পরিবহন করে?’ তার এমন বক্তব্য এই জলপথে বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। কারণ ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বাব আল-মানদেবের তীরে অবস্থিত।

হরমুজ প্রণালির মতো বিশ্ববাণিজ্যের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও বাব আল-মানদেব প্রণালি সামুদ্রিক যান চলাচলের জন্য বেশ গুরুত্বপূর্ণ পথ।

এই প্রণালি দিয়ে প্রায় ১৪ শতাংশ বাণিজ্যিক চালান চলাচল করে, যার মধ্যে রয়েছে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৫ শতাংশ।

ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা ইরানের সমর্থনে যুদ্ধে জড়িত হওয়ার পর থেকেই প্রণালিটির অরক্ষিত অবস্থা শিল্প খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা/সিএনএন

আরএ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা