হোম > বিশ্ব

শিক্ষার্থীদের জন্য ফের চালু হলো মার্কিন ভিসা, থাকছে কঠোর শর্ত

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে আবারো স্টুডেন্ট ভিসার (এফ ক্যাটাগরি) অ্যাপয়েন্টমেন্ট চালু হচ্ছে। তবে এবার আবেদনকারীদের জন্য কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা পেতে হলে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো সর্বজনীন (public) করতে হবে। খবর বিবিসির।

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের প্রোফাইল যদি ‘লক’ থাকে, তবে সেটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হবে। আইডি ‘আনলক’ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীদের অনলাইন কর্মকাণ্ড খতিয়ে দেখে সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব, ঘৃণা, বৈষম্য বা উগ্রতা আছে কি না, তা যাচাই করা হবে।

বিবিসি জানায়, ভিসা কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এমন আবেদনকারীদের শনাক্ত করেন, যাদের কর্মকাণ্ডে মার্কিন নাগরিক, সংস্কৃতি, প্রতিষ্ঠান বা সরকারের প্রতি ঘৃণা বা নেতিবাচক মনোভাব প্রকাশ পায়।

এর আগে, চলতি বছরের মে মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। তাদের যুক্তি ছিল— যেসব আবেদনকারী মার্কিনবিরোধী মনোভাব পোষণ করেন, তাদের ভিসা দিতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

এই নতুন নীতির আওতায় শুধু ‘এফ’ ক্যাটাগরির শিক্ষার্থীই নয়, ‘এম’ (কারিগরি শিক্ষার্থী) ও ‘জে’ (বিনিময় শিক্ষার্থী) ক্যাটাগরির ভিসা আবেদনকারীরাও পড়বেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, কারও সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি প্রাইভেট থাকে, তবে সেটিকে তথ্য গোপন করার চেষ্টা হিসেবে ধরে নেওয়া হবে। মুখপাত্র বলেন, ‘আমরা এমন আবেদনকারীদের চিহ্নিত করতে চাই, যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, কিংবা ইহুদি-বিরোধী সহিংসতায় জড়িত।’

পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ‘মার্কিন নাগরিকরা চায় তাদের সরকার যেন দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, আর ট্রাম্প প্রশাসন ঠিক সেটাই করছে।’

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি