হোম > বিশ্ব

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

দুর্নীতির অভিযোগ

আমার দেশ ডেস্ক

ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নিল দ্বীপ রাষ্ট্রটি। শুক্রবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত বছরের শেষের দিকে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের লেনদেনের অভিযোগ ওঠে। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে কোম্পানিটির সঙ্গে করা তার দেশের প্রকল্পগুলো খতিয়ে দেখার ঘোষণা দেন।

কলম্বোর মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিশানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা সরকার কেবল বিদ্যুৎ ক্রয়চুক্তিটি বাতিল করেছে। পুরো প্রকল্প বাতিল করেনি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার