হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ১৩

আমার দেশ অনলাইন

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। এর মধ্যে একজন গর্ভবতী নারী এবং নয়জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। রোববার গাজার মধ্যাঞ্চলের নুসাইরাতের শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ বছর বয়সি এক দম্পতি এবং তাদের ১০ বছর বয়সি ছেলে রয়েছে।

আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর গর্ভে যমজ সন্তান ছিল।

প্রতিবেশী মাহমুদ আল-মুহতাসেব বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম, ক্ষেপণাস্ত্র হামলার শব্দে উঠে পড়ি। হামলাটি শক্তিশালী ছিল। কোনো পূর্বসতর্কতা ছাড়াই হামলা করা হয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ-জাওয়াইদা শহরের প্রবেশপথে দক্ষিণ-উত্তর ফিলাডেলফি করিডরে একটি পুলিশের গাড়িতে আরেকটি হামলা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় মধ্য গাজার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল আইয়াদ আব ইউসুফসহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

উভয় হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

‘মধ্যপ্রাচ্যে কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব, বাড়ছে মিত্রদের অনাস্থা’

লেবাননে শান্তিরক্ষা মিশন নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র

নেপালে বন্যা: গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

আমরা মাথা উঁচু রাখব, আত্মসমর্পণ করব না : হিজবুল্লাহ মহাসচিব

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

ইরান যুদ্ধ: হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

ওআইসির মহাসচিব হলেন ইসমাইল উলদ শেখ আহমেদ