হোম > বিশ্ব

ইরান-লেবাননের হামলা, আশ্রয়কেন্দ্রে ইসরাইলিদের নির্ঘুম রাত

আমার দেশ অনলাইন

ইরান ও লেবানন থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এসব হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন লাখ লাখ ইসরাইলি । রামাল্লা থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইবরাহিম জানান, মাঝে মাঝে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর সময়ও পাচ্ছেন না তারা। হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে নির্ঘুম রাত কাটছে তাদের।

নিদা ইবরাহিম জানান, ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের রাডার সিস্টেম হুমকির মুখে পড়েছে। সময়মতো মানুষকে সতর্ক করার সক্ষমতা কমেছে বলে ধারণা করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে, ইরান থেকে কখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা জানা আরো কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার রাতভর শুধুমাত্র ইরান থেকে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া লেবাননের হুমকির কারণে বারবার সাইরেন বাজানো হয়েছে। ড্রোনগুলো ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে দেশটির গভীরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

ইরান থেকে পাঠানো নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি সম্পর্কে ইসরাইল সতর্ক করে আসছে, বিশেষ করে যেসব খণ্ডিত ওয়ারহেড বিস্ফোরিত হলে ছিন্নভিন্ন হয়ে যায়-সেগুলোর বিষয়ে। ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহ একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ