যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের পেছনে ফেলে জয়ী হয়েছে ডেমোক্র্যাটরা। সিএনএনের পূর্বাভাস অনুযায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিচ্ছে তারা।
এর ফলে ওয়াশিংটনে রিপাবলিকানদের একাধিপত্য ভেঙে যাবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই বছরের সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করবে।
এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে ৬০টি আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। তবে এখনো ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।