হোম > বিশ্ব

মিশরে গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সোমবার মিশরে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, এর লক্ষ্য হবে ‘গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তারা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ যোগ দেবেন। এছাড়াও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অথবা হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়।

সম্মেলনের এই ঘোষণাটি এমন এক সময় আসে যখন হাজার হাজার ফিলিস্তিনি গাজা উপকূল ধরে উত্তর দিকে, পায়ে হেঁটে, গাড়িতে করে, তাদের বাড়িঘরের দিকে ফিরছেন। যদিও বাড়িরঢ়রের অস্তিত্ব আদৌ আছে কিনা তারা তা নিশ্চিত নন।

গাজা যুদ্ধ শেষ করতে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত একটি চুক্তির প্রথম পর্যায়ের অধীনে ইসরাইলি সেনারা আংশিকভাবে পিছু হটেছে। দুই বছরে ইসরাইলের হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুর্ভিক্ষপীড়িত উপত্যকার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরএ

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ