হোম > বিশ্ব

বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহার করতে চায় ভারত

আতিকুর রহমান নগরী

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন , বাংলাদেশের তিতাস নদী থেকে প্রবাহিত জল ব্যবহার করে আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা করছে ত্রিপুরা সরকার। শুক্রবার আগরতলায় বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।

শনিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ‘আমাদের হাওড়া নদী, কালাপানিয়া কিংবা কাটাখাল খালের জল তিতাস নদীতে গিয়ে মিশে যায়। আমি প্রস্তাব করেছি যে, তিতাস নদী থেকে আসা জল ব্যবহার করে আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হোক।’

তিনি জানান, যদি এই পরিকল্পনা সফল হয়, তবে বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হবে।

এ ছাড়া সাহা জানান, রাজ্য সরকার জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করেছে এবং আগামী মাসগুলিতে আরও উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে আসবে। ত্রিপুরা নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যা মানুষের জন্য আধুনিক, উঁচু ভবন নির্মাণে সাহায্য করবে।

তিতাস নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে। পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দীর্ঘ বৈঠক

যুক্তরাজ্যে চলছে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ, চাপের মুখে ক্ষমতাসীন দল

মার্কিন প্রস্তাবের জবাব আজই পাঠাতে পারে ইরান

হিজবুল্লাহর রাদওয়ান ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

সর্বোচ্চ শক্তি দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে: পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী পাকিস্তান

যে কারণে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতে বাধ্য হলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার তথ্য দিতে নারাজ পাকিস্তান

ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার আমিরাত ও কাতারের