হোম > বিশ্ব

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট “বিশ্বকে তা প্রমাণ করেছেন” এবং এটি “মানবতার জন্য বিশাল পদক্ষেপ” বলেওতিনি মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, “তার পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ”।

তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "তিনি সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন" এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু "আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি", তিনি বলেন।

মাচাদো বহু মাস ধরে লুকিয়ে ছিলেন, তিনি জানান “যত দ্রুত সম্ভব” ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

মাচাদো আরও জানান, আজই “উত্তেজনা বেড়েছে” যেখানে “১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে” ভেনেজুয়েলায়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট “ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না” এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে।

সূত্র: বিবিসি

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন