হোম > বিশ্ব

হুথিদের সন্ত্রাসী মিলিশিয়া বললেন সৌদি বাদশাহ

আমার দেশ অনলাইন

আল জাজিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। হুথিরা পবিত্র নগরী মক্কাকে বারবার লক্ষ্যবস্তু করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ৯০ বছর বয়সি সৌদি বাদশাহ এ মন্তব্য করেন।

বর্তমান ঘটনাবলির বিষয়ে বাদশাহর পক্ষ থেকে এমন কঠোর অবস্থান গ্রহণের ঘটনা বিরল। কারণ সাধারণত দৈনন্দিন বিষয়গুলো তার ছেলে ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান পরিচালনা করে থাকেন।

চলতি মাসে হুথিদের প্রাণঘাতী হামলাগুলো গত কয়েক বছরের মধ্যে সৌদি আরবের নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরব জানিয়েছিল, হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার সময় তারা সেটি ভূপাতিত করেছে। তবে হুথিরা এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। গোষ্ঠীটির নেতা আবদেল-মালিক আল-হুথি সৌদির এ দাবিকে ‘জঘন্য মিথ্যা’ বলে মন্তব্য করেন।

মূলত প্রায় ১০ বছর পর এবারই প্রথমবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবা শরিফ এই শহরেই অবস্থিত। বাদশাহ সালমান দেশের নিরাপত্তা রক্ষায় সৌদি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পবিত্র স্থান, হজ ও ওমরাহ পালনকারী মানুষ, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো হামলা মোকাবিলায় তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।

সূত্র: আল-জাজিরা

আরএ

হাতে লেখা চিঠি পাঠিয়ে আইআরজিসিকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক হুমকি, জাতিসংঘে কঠোর সমালোচনা

যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট

ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাখ্যার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

ইসরাইলের আকাঙ্ক্ষা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়: জর্ডানের রাজা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, হরমুজ খোলার শর্ত দিল তেহরান

ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধানে কানাডার দৃঢ় সমর্থন

কূটনৈতিক উপায়ে উপসাগরীয় সংকট সমাধান করা সম্ভব: কাতারের আমির

নিউইয়র্কে ইরান ও যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নিশ্চিত করলেন ট্রাম্প