হোম > বিশ্ব

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের মধ্যে নতুন করে হামলা চালিয়েছে তেহরান।

সংঘাতের ১৬তম দিন রোববার (১৫ মার্চ) ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলার দাবি করেছে ইরান।

ইসলামি প্রজাতন্ত্রটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন তেল আবিবসহ অন্তত তিনটি শহরে আঘাত হেনেছে বলে জানা গেছে।

এ হামলায় মধ্য ইসরাইলে দুজন আহত হয়েছেন। এছাড়া দখল করা পশ্চিম তীরে আরও তিন ইসরাইলি আহত হয়েছেন। তবে তাদের আহতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে মাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দেশটির দক্ষিণতম শহর ইলাত এবং মধ্যাঞ্চলজুড়ে উপ বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে।

এর আগে ইলাতের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। সূত্র: আলজাজিরা

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত হিজাবি নারীর জয়, ইসরাইলে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট

ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চায় উপসাগরীয় দেশগুলো

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা