হোম > বিশ্ব

ভারতে বাইকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এতে বাসটিতে আগুন ধরে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাক্কা লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ১২ জন যাত্রী কোনোক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকিরা বাসের ভিতরেই আটকে পড়েন।

দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বাসে যারা আটকে পড়েছেন, তারা সকলেই দগ্ধ হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি যে কতজন মারা গেছেন।

এই দুঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরএ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস