হোম > বিশ্ব

ইসরাইলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরাইল ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগ্‌গিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আলজাজিরার কাছে এই সতর্কবার্তা তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আঞ্চলিক যুদ্ধ শিগ্‌গিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আমরা শুরু থেকেই বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরো অনেক জটিল হয়ে উঠবে।’

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস