হোম > বিশ্ব

লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুক্তরাজ্যের লন্ডনে বাস, রাস্তাসহ ব্যস্ত স্থানগুলো ছেয়ে গেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা পোস্টারে। ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো করেছে এই কাজ। রোববার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যায় তার ভূমিকা তুলে ধরা হয়েছে পোস্টারে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথাও উল্লেখ করা হয়েছে এতে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

ইসরাইলি সেনাবাহিনী দুই বছরের মধ্যে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপরও ইসরাইল তাদের আক্রমণ বন্ধ করেনি।

আরএ

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

গোপনে রাশিয়া সফরে সিআইএ প্রধান

ইরান যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছেন ট্রাম্প

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম