হোম > বিশ্ব

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু

আমার দেশ অনলাইন

মার্কিন সামরিক সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে শুরু হওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানটি সাময়িক। এর মাধ্যমে এ সমুদ্রপথে একটি ‘নিরাপদ করিডোর’ তৈরি করা হচ্ছে।

আল-জাজিরা অ্যারাবিককে দেয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র বলেন, এ অভিযান ‘মাত্র শুরু’ হয়েছে। ইতোমধ্যে জাহাজ মালিক এবং বিমা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি জানান, বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে এই প্রণালি অতিক্রম করতে পারে, তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক অর্থনীতি—উভয়ই লাভবান হবে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র এই বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করল। সূত্র: আল–জাজিরা

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের

বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা অব্যাহত

হরমুজে ইরানের সাত নৌযান ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

ইরানকে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ট্রাম্পের

উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের দালালি মেনে নেওয়া হবে না

উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার নেওয়া’ বন্ধের আহ্বান ইরানের

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে হত্যা

কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি: মমতা