হোম > বিশ্ব

হামাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে ‘হতবাক’ নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল জাজিরার।

ইসরাইলি গণমাধ্যম বলছে—মার্কিন প্রেসিডেন্টের কিছু বক্তব্যে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং গাজায় ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু চান—হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে একটি যৌথ ইসরাইলি-আমেরিকান প্রতিক্রিয়া তৈরি করা হোক—যাতে হামাসের প্রতিক্রিয়াটি ইতিবাচক হিসেবে দেখা না হয়।

তবে নেতানিয়াহু এখনো তার সরকার ও জোটসঙ্গীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেননি। শেষ পর্যন্ত এটি ভোটের মাধ্যমে অনুমোদন হতে পারে।

অন্যদিকে, ইসরাইলের বিরোধীদলীয় নেতা বলেছেন যে, নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক ‘নিরাপত্তা জাল’ থাকবে — অর্থাৎ, যদি সরকারি জোটের সদস্যরা এই চুক্তির পক্ষে না থাকেন, তাহলে বিরোধীদলগুলো একত্র হয়ে একটি ঐক্য গঠন করতে পারে।

এদিকে ইসরাইলি বন্দিদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত— বিশেষ করে গাজার ভেতর বোমাবর্ষণ বন্ধের আহ্বানকে তারা সমর্থন করছেন। কারণ তারা আশঙ্কা করছেন, বোমাবর্ষণ চলতে থাকলে সেখানে থাকা বন্দিরা আহত বা নিহত হতে পারেন।

ইসরাইলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আগে থেকেই তীব্র, এবং আগামী ২৪ ঘণ্টারও কম সময়ে এই চুক্তির সমর্থনে সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে।

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেনে আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন মুসলিমরা

শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ

ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা

মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে ইরান

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা