হোম > বিশ্ব

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সুনামি সতর্কতা জারি

রয়টার্স

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। তবে প্রাথমিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার বা ৭৯ দশমিক ৫ মাইল পূর্বে, ভূমি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে।

সতর্কবার্তায় বলা হয়, জাপান, আলাস্কা, গুয়াম, হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ভারত পানির প্রবাহ বন্ধ করলে ‘হাত কেটে ফেলা হবে’: পাকিস্তানি মন্ত্রী

ইরানে ফের হামলার হুমকি নেতানিয়াহুর

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়