হোম > বিশ্ব

ফীনল্যান্ডে শুরু হচ্ছে তুর্কি চলচ্চিত্র উৎসব

আতিকুর রহমান নগরী

এই সপ্তাহে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে তুরস্কের সিনেমা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব ‘ষষ্ঠ হেলসিঙ্কি তুর্কি ফিল্ম ডেজ’। তুরস্কের জেনারেল ডিরেক্টোরেট অফ সিনেমা আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে।

হেলসিঙ্কির কাতাজানোকার কিনি কে১৩ থিয়েটারে অনুষ্ঠিতব্য এ উৎসবে আন্তর্জাতিক দর্শকদের জন্য তুর্কি সিনেমার নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। ষষ্ঠবারের মতো অনুষ্ঠানটি আজ থেকে শুরু হচ্ছে, এবং এর উদ্বোধনী ছবি হচ্ছে "হেমে'নিন ওলদুগু গুনলেরেন বিরি"। ছবিটি পরিচালনা করেছেন মুরাত ফিরাতোগলু। এটি তুরস্কের ২০২৫ সালের একাডেমি পুরস্কারের (অস্কার) জন্য সেরা আন্তর্জাতিক বৈশ্বিক চলচ্চিত্র বিভাগে অফিসিয়াল প্রস্তাবনা।

উৎসবটি ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এবং দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শিত হবে। প্রদর্শিত হবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচিত সাম্প্রতিক কিছু তুর্কি ছবি।

তুরস্ক সরকারের সহায়তায় নির্মিত কিছু উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ভুসলাত সারাচোগলু'র "বিলদিগিন গিবি দেগিল", যা ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এবং ৪৩ তম ইস্তানবুল চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা এবং সেরা সম্পাদনার মতো পুরস্কার জিতেছে।

এছাড়াও রয়েছে এনসার আলতায়'র "কান্তো", যা ২৭ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয়েছিল এবং তুরস্কে তার প্রিমিয়ার হয় ৬২ তম আন্তালিয়া গোল্ডেন অরেঞ্জ চলচ্চিত্র উৎসবে।

প্রতিটি প্রদর্শনী শেষে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: হুরিয়েত ডেইলি নিউজ

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর