হোম > বিশ্ব

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে চীন উদ্বিগ্ন। বেইজিং ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা গ্রহণযোগ্য না... বিশেষ করে একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা করে সরকার পরিবর্তনের চেষ্টা করাটা।’

তবে বাস্তবতা হলো, গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় এবং এখন ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে এটি স্পষ্ট যে এসব দেশের সঙ্গে চীনের অংশীদারত্বেরও সীমাবদ্ধতা আছে।

দুই ক্ষেত্রেই বেইজিং মূলত দর্শকের ভূমিকায় ছিল এবং তারা তাদের ঘনিষ্ঠ দেশগুলোকে সরাসরি কোনো সাহায্য করতে পারেনি।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফিলিপ শেটলার জোন্স বলেন, চীন নিজেকে যুক্তরাষ্ট্রের বিপরীতে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখাতে চায়। কিন্তু সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিচ্ছে যে প্রকৃত পরাশক্তি হওয়ার অর্থ কী। অর্থাৎ, বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে পরিস্থিতিকে প্রভাবিত করতে পারার ক্ষমতা।

তার মতে, অর্থনৈতিক শক্তি থাকা সত্ত্বেও চীন এখনো সেই পর্যায়ের পরাশক্তি নয়। এমনকি চাইলেও এ ধরনের পরিস্থিতিতে মিত্রদের রক্ষা করার মতো সামরিক সক্ষমতা তার নেই।

এই পরিস্থিতিতে শি জিনপিং নিজেকে একজন স্থিতিশীল ও নির্ভরযোগ্য বৈশ্বিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীত।

লন্ডনের এসওএএস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং বলেন, চীনের যুক্তি হবে ডোনাল্ড ট্রাম্প আবারও দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমা দেশগুলো যে উদার আন্তর্জাতিক ব্যবস্থার কথা বলে, সেখানে কতটা দ্বিচারিতা রয়েছে।

তিনি আরো বলেন, এই সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটলে এর অর্থনৈতিক প্রভাব পশ্চিমা দেশের তুলনায় গ্লোবাল সাউথের দেশগুলোতে বেশি পড়তে পারে।

তিনি বলেন, ‘কয়েক মাসের মধ্যে কিছু দেশে খাদ্য সংকটও দেখা দিতে পারে। বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে। একই সঙ্গে পশ্চিমা জোটের মধ্যেও ফাটল দেখতে পাচ্ছি আমরা। যুক্তরাজ্য ও স্পেনের মতো দেশগুলোকে আলাদাভাবে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’

অন্য দেশগুলোর সঙ্গে মিলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার সুযোগও দেখছে চীন।

এরই মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতোমধ্যে ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। বেইজিং জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে একজন বিশেষ দূত পাঠাবে।

সূত্র: বিবিসি বাংলা

হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

ফুরিয়ে যাচ্ছে অস্ত্রভাণ্ডার, উৎপাদন ৪ গুণ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র