হোম > বিশ্ব

নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন করলেন ম্যাক্র্যোঁ

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

ট্রাম্পের গাড়িবহরের কারণে নিউইয়র্কের রাস্তায় আটকা পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাস্তা পার হতে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেও কাজ হয়নি। শেষে পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে নিজের ‘দুরবস্থার’ কথা জানান ম্যাক্রোঁ। খবর রয়টার্সের।

ঘটনাটি ঘটে স্থানীয় সোমবার রাতে। ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘে এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর। এ ঘটনার এক ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের পুলিশ সদস্যরা অন্যান্য সবার মতোই ফরাসি প্রেসিডেন্টকেও থামিয়ে দেন ব্যারিকেডের সামনে। বিব্রত এক পুলিশ কর্মকর্তা ম্যাক্রোঁকে বলেন, ‘স্যার, আমি দুঃখিত, পুরো এলাকা এখন বন্ধ করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে।’

এক পর্যায়ে ফরাসি প্রেসিডেন্ট সরাসরি ফোন করেন ট্রাম্পকে। বলেন, ‘ভাবুন তো, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সবকিছু আপনার জন্য বন্ধ হয়ে গেছে।’

ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ফোনালাপ ছিল উষ্ণ ও বন্ধুসুলভ। এ সময় দুই নেতার মধ্যে আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়। তবে রাস্তা খুললেও শেষ পর্যন্ত গাড়িতে নয়, আধ ঘণ্টা হেঁটে যেতে হয় ম্যাক্রোঁকে।

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন