হোম > বিশ্ব

হাদি হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে ৫ দেশে বিক্ষোভ করল শিখরা

আতিকুর রহমান নগরী

ওসমান হাদি ও শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার জন্য ভারতকে দায়ী করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ।

গতকাল বুধবার শিখ ফর জাস্টিস (এসএফজে) নামের একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যাঙ্কুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন। খবর কালিবারের।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তাদের নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন, দুজনই ভারতের বিরোধিতা করতেন। এ কারণে তাদের হত্যা করা হয়েছে।

এ বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের চালানো দমন-নিপীড়ন চালানোর বিষয়ে বিশ্ববাসীকে জানানো।

২০২৩ সালে কানাডার ব্রাম্পটোনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে আততায়ীরা। শিখ কমিউনিটির অভিযোগ, ভারত সরকার এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল। নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত ও কানাডার সরকারের মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছিল।

ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।

ইসরাইলি আগ্রাসনে লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩৪৬

সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি সাদা বাজপাখির ছানা

ফিলিস্তিনি ভূখণ্ডে যেভাবে উত্থান হলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের

‘প্রচুর অনুরোধ’ পাওয়ায় মার্কিন সেনাদের ধরতে পুরস্কার ঘোষণা ইরানের

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ লিও

‘হরমুজের রক্ষীরা পা ভেঙে দেবেন’, ট্রাম্পকে ইরানি সেনাপ্রধান

ককরোচ স্বেচ্ছাসেবকের বাবা হত্যায় প্রতিবাদের ঝড়, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি

ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ

‘সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জয়ী ইরান’

রাশিয়ায় ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, পাল্টা হামলায় ইউক্রেনে নিহত ৫